Main Menu

শ্রীমঙ্গলে বজ্রপাতে নিহত ১, আহত ৩

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বাইক্কাবিল হাইল হাওরে বজ্রপাতে মৎস্যজীবি এক যুবক মারা গেছেন। আহত হয়েছেন আরও তিনজন। রোববার ভোররাতে এ ঘটনা ঘটে।

Manual4 Ad Code

নিহত সাজিদ উপজেলার কালাপুর ইউনিয়নের বরুণা গ্রামের সাবির মিয়ার ছেলে। আহতরা হলেন- নূরে আলম (২৭), শাহিদ মিয়া (২৬) ও ওয়াসিম মিয়া (২৪)।

Manual4 Ad Code

কালাপুর ইউনিয়নের ইউপি সদস্য মো.আব্দুস ছোবহান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার দিবাগত রাতে বরুণা গ্রামের বাইক্কাবিল হাওরে মাছ ধরতে যায় ১০/১২ জন মৎস্যজীবি।

রাত সাড়ে ৩টার দিকে বজ্রপাতে সাজিদ, নূরে আলম, শাহিদ, ওয়াসিম আহত হলে সঙ্গে থাকা লোকজন তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।

এরমধ্যে সাজিদ মিয়া ঘটনাস্থলেই মারা যায় বলে জানান তিনি।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code