দক্ষিন সুরমায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারে লাকি রানী দেবনাথ (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) উপজেলার লালাবাজার ইউনিয়নের শাহ সিকন্দর গ্রামে এ ঘটনা ঘটে। এক সন্তানের জননী লাকি ওই গ্রামের ওমর দেবনাথের স্ত্রী।
স্থানীয়রা জানায়, সকাল ১১টার দিকে নিজ কক্ষে লাকির ঝুলন্ত মরদেহ দেখতে পান বাড়ির লোকজন। পরে খবর পেয়ে দুপুরে দক্ষিণ সুরমা থানা পুলিশ ওই বাড়িতে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বলেন, ভেতর থেকে ঘরের দরজা বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, ওই নারী আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed