৩৭শ পরিবারে সিসিকের খাদ্য সামগ্রী বিতরন
বৈশাখী নিউজ ডেস্ক: করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী ও কর্মহীন পরিবারের জন্য গঠিত সিলেট সিটি কর্পোরেশনের খাদ্য ফান্ডের খাদ্য সামগ্রী বিতরন শুরু হয়েছে।
৩১ মার্চ মঙ্গলবার রাতে নগরীর ১, ২, ৪ ও ২২নং এই চারটি ওয়ার্ডে শ্রমজীবী ও কর্মহীন পরিবারের মানুষের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এসময় চারটি ওয়ার্ডের প্রায় ৩৭০০ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী মধ্যে রয়েছে চাল, পিয়াজ, আলু, তৈল, ডাল ও লবন।
এসময় আরো উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, ২নং ওয়ার্ড কাউন্সিলর বিক্রম কর সম্রাট, ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহমদ সেলিম। এছাড়াও উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ, ৭নং ওয়ার্ড কাউন্সিলর আফতাব হোসেন খান, ১২নং ওয়ার্ড কাউন্সিলর সিকন্দর আলী, সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম।
মেয়র আরিফুল হক চৌধুরী জানান, পর্যায়ক্রমে সিলেট নগরীর প্রায় ৬৭ হাজার পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
সিলেটে শাহী ঈদগাহ মাঠে ১০ অক্টোবর শুরু বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed