ময়মনসিংহে ট্রাকচাপায় নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের নান্দাইলে ট্রাকের চাপায় এক কৃষক ও পান বিক্রেতা নিহত হয়েছেন।
বুধবার (১ এপ্রিল) সকাল ৬টার দিকে নান্দাইল পৌরসভার চারআনি পাড়ার ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কাকচর এলাকার কৃষক আব্দুর রশিদ (৭০) ও মাটিকাটা এলাকার পান বিক্রেতা সিরাজুল ইসলাম (৫৫)।
নান্দাইল হাইওয়ে থানার ওসি তৌফিকুল ইসলাম তৌহিদ বলেন, ভুট্টাবোঝাই একটি ট্রাক ঘটনাস্থলে এক পথচারী ও এক সাইকেল আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ট্রাকটি জব্দ করেছে। কিন্তু চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।
« ৩৭শ পরিবারে সিসিকের খাদ্য সামগ্রী বিতরন (Previous News)
(Next News) দিরাইয়ে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার »
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed