কমরেড আব্দুল মালেক আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেট জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সাবেক বিশেষ পিপি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালেক অ্যাডভোকেট আর নেই।
রবিবার (২৯ মার্চ) সন্ধ্যা সোয়া সাতটার দিকে তিনি সিলেট নগরীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নাল্লিলাহি….রাজিউন)।
মো. আব্দুল মালেক অ্যাডভোকেট সিলেটে কমরেড মালেক নামে পরিচিত ছিলেন। এছাড়াও তিনি সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি মৃত্যুকালে তিন কন্যা রেখে গেছেন।
কমরেড মালেক সিলেট নগরীর যতরপুরস্থ মৌবন-৩৭ নম্বর বাসার বাসিন্দা ছিলেন। তিনি মরহুম তাজিদ আলীর দ্বিতীয় সন্তান এবং আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মইনুল ইসলাম ও জিয়াউল ইসলামের ভাই।
সোমবার (৩০ মার্চ) বাদ জোহর দরগাহে হযরত শাহজালাল (র.) মসজিদে জানাজার নামাজ শেষে তাকে দাফন করা হবে।
Related News
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টাRead More



Comments are Closed