সিলেটে অসুস্থ ফিনল্যান্ড নাগরিককে হাসপাতালে ভর্তি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরের মীরবক্সটুলায় সড়কের পাশে অসুস্থ হয়ে পড়েছিলেন ফিনল্যান্ডের নাগরিক মি. মার্কু (৪৫)। তিনি প্রায় দুই মাস আগে বাংলাদেশ ঘুরতে এসেছিলেন।
শনিবার বিকাল ৫টার দিকে তিনি অসুস্থ হয়ে রাস্তার পাশে পড়ে থাকলে সেখানে ভীড় করেন সাংবাদিকসহ স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ সেখানে এসে অ্যাম্বুলেন্স কল করে। পরে অ্যাম্বুলেন্সে করে তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শামসুদ্দিন আহমদ হাসপাতালে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত বা আক্রান্ত সন্দেহে থাকা ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা গেছে, ফিনল্যান্ডের ওই যুবকের নাম মি. মার্কু (৪৫)। প্রায় দেড় মাস ধরে তিনি সিলেটে অবস্থান করছিলেন। নগরীর হাওয়াপাড়াস্থ হোটেল নাজালের ৩০ নম্বর রুমে থাকছিলেন তিনি।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, “আজ বিকালে অসুস্থতা অনুভব করায় মি. মার্কু হোটেল থেকে বেরিয়ে হাসপাতালের দিকে যাচ্ছিলেন। এর মধ্যে মীরবক্সটুলাস্থ এয়ারটেল অফিসের সামনে তিনি অজ্ঞান হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। পরে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে আসা একটি দল অ্যাম্বুলেন্সযোগে মার্কুকে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।”
Related News
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি-তে সহযোগী সদস্য সংগ্রহ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজভিত্তিক সাংবাদিক সংগঠন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি (এমসিসিআরইউ)-তেRead More
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More



Comments are Closed