অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বন্ধ থাকবে ৭ এপ্রিল পর্যন্ত
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের অভ্যন্তরে আকাশপথে বিমান চলাচলে ৩১ মার্চ পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করেছিলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এ নিষেধাজ্ঞার সময়সীমা বাড়িয়ে ৭ এপ্রিল পর্যন্ত বর্ধিত করেছে বেবিচক।
শনিবার (২৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বেবিচক। এর আগে ২৪ মার্চ রাত ১২টার পর থেকে দেশের সব বিমানবন্দরের অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ করে বেবিচক।
এর আগে মঙ্গলবার (২৪ মার্চ) রাত ১২টার পর থেকে বিমানবন্দরের অভ্যন্তরীণ ফ্লাইটগুলো বন্ধ করে দেয়া হয়। আর গত ২১ মার্চ রাত ১২টা থেকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১০টি দেশের সঙ্গে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ করে বাংলাদেশ।
এদিকে বিমানের ঢাকা-কক্সবাজার-ঢাকা ফ্লাইট ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। আর ঢাকা-যশোর-ঢাকা, ঢাকা-রাজশাহী-ঢাকা, ঢাকা-সৈয়দপুর-ঢাকা বন্ধ থাকবে ২৬ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত।
Related News
পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাRead More
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More



Comments are Closed