সিলেটে প্রবাসীর বাসায় ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর শাহজালাল উপশহরে যুক্তরাজ্য প্রবাসীর বাসায় ডাকাতির ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ। তন্মধ্যে দুজন আপন ভাই। এ ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- ওসমানীনগর উপজেলার নিজ কুরুয়া গ্রামের মৃত মনির আহমদের ছেলে ইজাজ আহমদ ও এলোয়ান আহমদ এবং এলোয়ানের ব্যবসায়িক অংশীদার শাহীন আহমদ। তাদের কাছ থেকে লুটকৃত মালামাল উদ্ধার করা হয়েছে।
এদের মধ্যে ইজাজ আহমদ ওই প্রবাসীর বাসায় সাবলেট হিসেবে ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, ২৫ মার্চ বুধবার রাত সাড়ে ৭টার দিকে উপশহরে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মান্নান ও তার স্ত্রীকে হাত-পা বেঁধে গলায় সুপারি কাটার জাতা (সর্তা) ধরে প্রাণে হত্যার ভয় দেখায় ওই তিন জন। তারা ওই প্রবাসীর স্ত্রীর ব্যবহৃত ৬-৭ ভরি স্বর্ণালঙ্কার, হাতঘড়ি, আইফোন ব্র্যান্ডের দুটি মোবাইল সেট, ব্রিটিশ পাউন্ড ও নগদ সাড়ে ৮ হাজার টাকাসহ প্রায় ৪ লাখ ২৪ হাজার ১০০ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
পরে পুলিশ সাবলেট ইজাজ আহমদকে আটক করে। তিনি ডাকাতির ঘটনা স্বীকার করেন। তার তথ্য মতে তার ছোট ভাইসহ দুজনকে আটক করা হয়। এছাড়া তাদের কাছ থেকে লুটকৃত সমস্ত মালামাল উদ্ধার করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে বৃহস্পতিবার শাহপরান থানায় মামলা হয়। মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed