Main Menu

তাহিরপুরে সরকারি বিদ্যালয়ে চুরি

তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় একটি সরকারি স্কুলে চুরি সংঘটিত হয়েছে। চোরেরা স্কুলের দরজা ভেঙে প্রয়োজনীয় আসবাবপত্র নিয়ে যায়। বিষয়টি নিয়ে তাহিরপুর থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।

জানা গেছে, বুধবার দিবাগত রাতে উপজেলার হলহলিয়া পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙ্গে ১০টি চেয়ার ও জাতীয় পতাকা নিয়ে গেছে চোরদল। এ ব্যাপারে বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাহিদ আহমদ তাহিরপুর থানায় একটি জিডি করেছেন।

মোশাহিদ জানান, বৃহস্পতিবার সকালে এলাকাবাসী চুরির বিষয়টি তাকে ফোনে অবগত করেন। তিনি দ্রুত বিদ্যালয়ে গিয়ে অফিস কক্ষের তালা ভাঙা দেখতে পান। অফিসের ভেতর থেকে ২টি কাঠের হাতল চেয়ার, ৮টি প্লাস্টিকের হাতল চেয়ার, জাতীয় পতাকা, তোয়ালে ও গামছা খোয়া গেছে বলে নিশ্চিত হয়েছেন।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed