Main Menu

দোয়ারায় ভুমি বিরোধে মামার হাতে ভাগনা খুন

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বাড়ির জায়গা নিয়ে বিরোধের জের ধরে আপন মামার হাতে খুন হয়েছেন ভাগনা আকাশ মিয়া (২৭)। নিহত আকাশ উপজেলার সদর ইউনিয়নের রংপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলের দিকে এ নিহতের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দীর্ঘ দিন ধরে নিহত আকাশ মিয়া ও তার মামা জাহেদ মিয়ার সাথে নানার বাড়ির প্রাপ্ত জায়গা মায়ের সম্পদ (ফরাইজ) নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে বিকেলে আকাশ মিয়াকে বাড়ির পাশে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তার মামা। এ সময় আঘাত করে পালিয়ে যায় ঘাতক।

আহত আকাশকে স্থানীয় লোকজন উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সম্পত্তির ভাগ নিয়ে বিরোধের জের ধরে এ মারামারির ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে।

Share





Related News

Comments are Closed