রাগীব-রাবেয়া মেডিকেলে চিকিৎসা সেবা অব্যাহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্বাভাবিক চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ গণমাধ্যমে একটি বিজ্ঞপ্তি প্রেরণ করেছেন।
বৃহস্পতিবার পরিচালক অধ্যাপক মো. তারেক আজাদ-এর পাঠানো ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের চলমান পরিস্থিতিতেও জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্বাভাবিক চিকিৎসা সেবা কার্যক্রম অব্যহাত রয়েছে। করোনা ভাইরাস রোগ সংক্রমণ প্রতিরোধ কল্পে হাসপাতালে কর্মরত বেশিরভাগ চিকিৎসকসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের মাঝে ইতোমধ্যে PPE (Personal Protective Equipment) প্রদান করা হয়েছে। ফলে চিকিৎসকসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীবৃন্দ নিজেরা সুরক্ষায় থেকে আগত রোগীদেরকে চিকিৎসা সেবা প্রদান করতে পারছেন।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, জ্বর-হাঁচি-কাশি নিয়ে আসা রোগীদের জন্য পৃথক ফু-কর্ণার স্থাপন করা হয়েছে। এছাড়াও রোগী ও দর্শণার্থীদের হাত ধোয়ার জন্য হাসপাতালের কয়েকটি স্থানে সাবান-পানির ব্যবস্থা, বিশুদ্ধ করণের জন্য হ্যান্ড-স্যানিটাইজার এবং জীবানু নাশক স্প্রের ব্যবস্থা রাখা হয়েছে।
রোগীদের সুবিধার্থে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে হটলাইন নম্বর ০১৭৫২৬৩৬৩০১, ০১৭২২২৫৫২৩৩ চালু করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed