চীনের কিট-পিপিই নিয়ে বিশেষ ফ্লাইট ঢাকায়
বৈশাখী নিউজ ডেস্ক: চীন থেকে করোনাভাইরাস শনাক্তের কিট, পারসোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) ও থার্মোমিটার ঢাকায় এসে পৌঁছেছে।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে এই সুরক্ষা সামগ্রী এসে পোঁছায়। যার গায়ে লেখা- ‘ভালবাসার নৌকা পাহাড় বাইয়া চলে’।
এর আগে চীনা দূতাবাস জানিয়েছিল, চীনের কুনমিং শহর থেকে বিশেষ ফ্লাইটে করে কিট ও মেডিকেল সরঞ্জামাদি আসছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই কিট এসে পৌঁছাবে।
বিমানবন্দরে চীনা দূতাবাসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এসব সরঞ্জামাদি বাংলাদেশ কর্তৃপক্ষকে হস্তান্তর করা হয়েছে।
চীন থেকে আসা এসব মেডিকেল সরঞ্জামের মধ্যে আছে ১০ হাজার টেস্ট কিট, প্রথম সারির ডাক্তারদের জন্য ১০ হাজার পিপিই এবং ১ হাজার থার্মোমিটার।
এরআগে, গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশকে ২ হাজার কিট ও চিকিৎসাসামগ্রী দিয়েছিল চীন।
Related News
চার দিন সারা দেশে গ্যাসের চাপ কম থাকতে পারে
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের মহেশখালীতে সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণকাজের কারণে সারা দেশে চার দিনRead More
১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবার
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১৩টি সিটি করপোরেশনে সোমবার (২ নভেম্বর) থেকে ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশারRead More



Comments are Closed