সিলেটে যুক্তরাজ্য ফেরত বৃদ্ধ কোয়ারেন্টাইনে
বৈমাখী নিউজ ২৪ ডটকম: শরীরে তাপমাত্রা (জ্বর) বেশী থাকায় সিলেটে যুক্তরাজ্য ফেরত ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ১১ টায় বিমানের একটি ফ্লাইটে লন্ডন-ঢাকা হয়ে ওই প্রবাসী সিলেটে এসে পৌঁছান। সিলেট ওসমানী বিমানবন্দরে থার্মাল স্ক্যানার দিয়ে পরীক্ষার পর তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে কোয়ারেন্টিনে পাঠানো হয়।
এর আগ থেকে ওই আইসোলেশন সেন্টারে আরো দুজন পুরুষ কোয়ারেন্টিনে রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বিমানের সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হয়ে গেলেও কেবল লন্ডন ও ম্যানচেষ্টার ফ্লাইট এখনো চালু রয়েছে। লন্ডনের একটি ফ্লাইটের ৩১ জন যাত্রী বৃহস্পতিবার বেলা ১১ টায় লন্ডন-ঢাকা হয়ে সিলেটে এসে পৌঁছান। এরমধ্যে ৬০ ঊর্ধ্ব ওই ব্যক্তির শরীরে তাপমাত্রা বেশি থাকায় তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের কোয়ারেন্টাইনে পাঠানো হয়। ওই প্রবাসীর স্ত্রীসহ অন্য যাত্রীদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছে ওসমানী বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ। ।
এদিকে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইনে নতুন করে যুক্ত হয়েছেন ১৩৭ জন। আর কোয়ারেন্টাইন থেকে ২০০ জন মুক্ত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে এ তথ্য জানিয়ে তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয় ১০ মার্চ থেকে কোয়ারেন্টাইনের হিসাব রাখা শুরু করে। সিলেট বিভাগে এখন ১৫৯৭ জন হোম বা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন। তাদের মধ্যে সিলেটে ৭৩১ জন, সুনামগঞ্জে ২২৯ জন, হবিগঞ্জে ৪৭৩ জন এবং মৌলভীবাজারে ১৬৪ জন রয়েছেন। নতুনভাবে কোয়ারেন্টাইনে যুক্ত হওয়াদের মধ্যে সিলেটের ১০ জন, সুনামগঞ্জের ৫৬ জন, হবিগঞ্জের ৫০ জন এবং মৌলভীবাজারের ২১ জন।
ডা. আনিসুর রহমান আরও জানান, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইন থেকে ২০০ জন মুক্ত হয়েছেন। তাদের নির্দিষ্ট ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার মেয়াদ শেষ হয়েছে। এ সময়ের মধ্যে তাদের শরীরে করোনাভাইরাসের উপসর্গ ধরা পড়েনি। কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের বেশিরভাগই প্রবাসফেরত। অন্যরা তাদের সংস্পর্শে আসা পরিবারের সদস্য ও আত্মীয়।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed