লকডাউন না মানায় দুজনকে গুলি করে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের প্রকোপ কমাতে দেশব্যাপী ঘোষিত লকডাউন অমান্য করে বাড়ির বাইরে আসায় রুয়ান্ডায় দুই যুবককে গুলি করে হত্যা করেছে পুলিশ।
বুধবার (২৫ মার্চ) এ ঘটনা ঘটে।
ওয়াশিংটন পোস্টের খবরে জানানো হয়, রুয়ান্ডা ন্যাশনাল পুলিশের মুখপাত্র জন বস্কো ক্যাবেরা বলেন, নিহত দুই যুবক পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন। এরপর গুলি করা হয়।
পূর্ব আফ্রিকার দেশগুলোর মধ্যে রুয়ান্ডার করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। আর উপসাহারা অঞ্চলের দেশের মধ্যে এখানেই প্রথম করোনাভাইরাসের সংক্রমণ রোধে লকডাউন ঘোষণা করা হয়। সপ্তাহব্যাপী লকডাউন শুরু হয় গত রোববার থেকে। শুধু জরুরি পরিসেবাগুলো এ সময় চালু আছে।
রুয়ান্ডা থেকে পেরু, জর্ডান থেকে ইতালি—বিশ্বের বিভিন্ন দেশে লকডাউনের বিষয় নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে।
Related News
সোনার খনি ধসে সুদানে ৮২ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ সুদানের দক্ষিণাঞ্চলে একটি সোনার খনি ধসে অন্তত ৮২ জন শ্রমিকেরRead More
ভারতসহ ১০ দেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক: ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়াRead More



Comments are Closed