দেশে করোনাভাইরাস আক্রান্ত বেড়ে ৪৪
বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় আরও ৫ জন করোনাভাইরাসের (কভিড-১৯) রোগী শনাক্ত করেছে আইইডিসিআর। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৪। এছাড়া নতুন চারজন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন লাইভ ব্রিফিংয়ে এসব তথ্য জানান সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
অনলাইন সংবাদ ব্রিফিংয়ে আইইডিসিআর’র পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে পাঁচ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা গেছে। এ পর্যন্ত সর্বমোট ৯২০ জনের নমুন পরীক্ষা করা হলো।’
তিনি আরও বলেন, ‘গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত চারজন সুস্থ হয়ে উঠেছেন। ফলে এই ভাইরাসে আক্রান্ত মোট ১১ জন সুস্থ হয়ে উঠলেন। এছাড়া পাঁচজন মারা গেছেন। আর বাকিরা হাসপাতাল ও বাসায় চিকিৎসাধীন রয়েছেন। ’
তিনি বলেন, জ্বর হলেই ভাববেন না করোনা হয়েছে। আইইডিসিআর ছাড়াও স্বাস্থ্যবার্তায় কল করলে পরামর্শ পাবেন। আইইডিসিআর ছাড়াও আরও কয়েকটি প্রতিষ্ঠানে পিসিআর পদ্ধতিতে পরীক্ষা চলছে। আরও প্রসারিতভাবে নমুনা পরীক্ষা শুরু হয়েছে। এখন হাসপাতালই নমুনা সংগ্রহ করে পাঠাবে।
করোনা সংক্রমণ ঠেকাতে পরামর্শ তুলে ধরে তিনি আরও বলেন, আপনারা ঘরের বাইরে যাবেন না। বার বার সাবান পানি দিয়ে হাত ধুবেন, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ থেকে দূরে থাকুন, বিদেশ থেকে আসতে না করুন, আপনারাও যাওয়া থেকে বিরত থাকুন।
Related News
চার দিন সারা দেশে গ্যাসের চাপ কম থাকতে পারে
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের মহেশখালীতে সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণকাজের কারণে সারা দেশে চার দিনRead More
১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবার
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১৩টি সিটি করপোরেশনে সোমবার (২ নভেম্বর) থেকে ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশারRead More



Comments are Closed