সিলেটে কোয়ারেন্টাইনে লন্ডন প্রবাসী নারী
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে সিলেটে এক নারীকে হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তিনি প্রথমে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছিলেন। পরে সোমবার রাতে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়।
সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কোয়ারেন্টাইনে থাকা নারী লন্ডন প্রবাসী। তিনি ১৩ দিন আগে দেশে আসেন। এর পর থেকে জ্বর ও দুর্বলতায় ভুগছিলেন। সোমবার রাতে তিনি বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে করোনা আক্রান্ত সন্দেহে তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়।
মঙ্গলবার সকালে ঐ নারীকে দেখতে যান চিকিৎসকরা। এ ব্যপারে ডা. সুশান্ত কুমার মহাপাত্র বলেন, কাঁশি বা করোনার অন্যকোন উপসর্গ লন্ডন প্রবাসী ঐ মহিলার মধ্যে নেই। তাই মনে হচ্ছেনা তিনি করোনা আক্রান্ত। তবে ১-২ দিন দেখে তাকে বাসায় পাঠানো হবে।
এছাড়াও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আরো একজন রোগী কোয়ারেন্টাইনে আছেন। তিনিও করোনা আক্রান্ত নন এবং অনেকটা সুস্থ। আজ বিকালে কিংবা আগামীকাল তাকে ছাড়পত্র দেয়া হবে।
Related News
নগরভবনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান থেকে বিরত থাকা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed