দেশের সব বাণিজ্যমেলা বন্ধ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: নভেল করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশের সব বাণিজ্যমেলা বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) করোনাভাইরাস মোকাবিলায় গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে দেশের সব নগর, মহানগর, জেলা, উপজেলাসহ সব স্থানের চলমান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতিপ্রাপ্ত সব ধরনের বাণিজ্যমেলা বন্ধ ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বাণিজ্য মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা মো. আব্দুল লতিফ বকসী জানিয়েছেন, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব মেলা বন্ধ থাকবে।
« সিলেটে কোয়ারেন্টাইনে লন্ডন প্রবাসী নারী (Previous News)
(Next News) দেশে আরও দুইজন করোনা রোগী শনাক্ত »
Related News
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More
ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনতে নতুনRead More



Comments are Closed