Main Menu

কিশোরী মোহন স্কুলে ৭০০ ছাত্রীর ‘ফ্রি হার্ট স্ক্রিনিং’

বৈশাখী নিউজ ডেস্ক: মুজিববর্ষ পালনের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে সিলেট কিশোরী মোহন বালিকা উচ্চবিদ্যালয়ে ফ্রি হার্ট স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের একদল দক্ষ চিকিৎসকের তত্ত্বাবধানে ও আল হারামাইন হাসপাতালের সহযোগিতায় ওয়াদুদ ময়মুন্নেছা ফাউন্ডেশন এ কর্মসূচির আয়োজন করে।

ফ্রি হার্ট স্ক্রিনিংয়ের মাধ্যমে ৭ শতাধিক ছাত্রীর জন্মগত হৃদরোগ আছে কি-না তা পরীক্ষা করে দেখা হয়। এছাড়া করোনাভাইরাস মোকাবিলায় করণীয়, সাধারণ স্বাস্থ্য ও পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা ছাত্রীদের অবহিত করেন।

ওয়াদুদ ময়মুন্নেছা ফাউন্ডেশনের বোর্ড অব ডিরেক্টরস সদস্য ফৌজিয়া মাহমুদের নেতৃত্বে ও সদস্য শাহারুল কিবরিয়ার সার্বিক তত্ত্বাবধানে ফ্রি হার্ট স্ক্রিনিং ক্যাম্পিংয়ে অংশ নেন ডা. সাবের আহমদ, ডা. আহমদ নাফি, ডা. তাসনিম, ডা. কায়সার খোকন, ডা বিদ্রুম পুরকায়স্থ প্রমুখ।

Share





Related News

Comments are Closed