সিলেটে আরও ২জনকে কোয়রেন্টাইন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে আরও দুইজনকে হাসপাতালে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। এদের মধ্যে একজন ফ্রান্স প্রবাসী ও অন্যজন ইতালি ফেরত আত্মীয়ের সাথে একটি পারিবারিক অনুষ্ঠানে দেখা করার পরে জ্বরে আক্রান্ত হন। তাদের দুজনকেই সিলেট শামসুদ্দিন হাসপাতালে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, এদুজনই দুটি বেসরকারি হাসপাতালে প্রথমে চিকৎসা নেন পরে তাদেরকে ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। এর মধ্যে একজন ফ্রান্স প্রবাসী গত ৪ মার্চ দেশে আসার পরে তিনি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গত বৃহস্পতিবার এখানে নিয়ে আসা হয়েছে। আর অন্যজন গত কিছুদিন পূর্বে তার ইতালি ফেরত আত্মীয়ের সাথে একটি পারিবারিক অনুষ্ঠানে দেখা করার পরে জ্বরে আক্রান্ত হয়ে ১৪ মার্চ শনিবার চিকিৎসা নিতে গেলে তাকেও ডা.শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
ড: শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা: সুশান্ত কুমার মহাপাত্র জানান, দুজনের রক্তের নমুনা আগামীকাল সোমবার ঢাকায় পাঠানো হবে। একজন ফ্রান্স প্রবাসী তিনি আগে থেকেই শ্বাসকষ্টে ভোগছিলেন গত বৃহস্প্রতিবার থেকে এখানে কোয়ারেন্টাইনে রয়েছেন। আর অন্যজনকে শনিবার থেকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, তবে তিনি ইতালি ফেরত আত্মীয়ের সাথে একটি পারিবারিক অনুষ্ঠানে দেখা করার পরে জ্বরে আক্রান্ত হওয়ার দাবি করেছেন। তবে ডা. সুশান্ত জানান, ইতালি ফেরত সেই ব্যাক্তি ভালো রয়েছেন তার মধ্যে কোন করোনাভাইরাসের লক্ষণ দেখা দেয়নি।
উল্লেখ্য, এর আগে এ হাসপাতালে দুবাই প্রবাসী একজন ও সৌদি ফেরত এক নারীকে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিলো। পরবর্তীতে তাদের শরীরে এর অস্তিত্ব না থাকায় তাদেরকে বাড়িতে পাঠানো হয়।
Related News
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪২১
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। এইRead More
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯
স্বাস্থ্য ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একইRead More



Comments are Closed