শিশু তুহিন হত্যা মামলায় বাবা-চাচার মৃত্যুদণ্ড
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে চাঞ্চল্যকর শিশু তুহিন হত্যা মামলায় তার বাবা ও চাচাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে মামলায় অভিযুক্ত নির্দোষ প্রমাণিত হওয়ায় অন্য দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
সোমবার (১৬ মার্চ) সকালে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ওয়াহিদুজ্জামান সিকদার এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- শিশু তুহিনের বাবা আব্দুল বাছির ও আপন চাচা নাসির উদ্দিন। মামলায় খালাসরা হলেন- আব্দুল মোছাব্বির ও জামশেদ আলী।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সরকারি কৌঁসুলি (পিপি) শামছুন নাহার বেগম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ১০ মার্চ মঙ্গলবার এ মামলার অপর আসামি তার চাচাতো ভাই শাহরিয়ার আহমদ ওরফে শাহারুলকে (১৭) আট বছরের আটকাদেশ দিয়েছেন শিশু আদালত। পাঁচ আসামির মধ্যে শাহারুল অপ্রাপ্তবয়স্ক হওয়ায় নারী ও শিশু আদালতের তার বিচার করা হয়।
গত বছরের ১৪ অক্টোবর সকালে সুনামগঞ্জের দিরাই উপজেলার কেজাউরা গ্রামে নিজবাড়ির পাশে একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তুহিনের লাশ পাওয়া যায়। তুহিনের গলা, দুই কান ও যৌনাঙ্গ কাটা ছিল। পেটে বিদ্ধ ছিল দুটি ছুরি।
এ ঘটনার পরের দিন তুহিনের মা মনিরা বেগম বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে দিরাই থানায় মামলা করেন। এ মামলায় তুহিনের বাবা, তিন চাচা ও এক চাচাতো ভাইকে গ্রেপ্তার করে পুলিশ।
Related News
হবিগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যা, ২ জনকে মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী জুবা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More
ড. ইউনুসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে
বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডেরRead More



Comments are Closed