Main Menu

গাজীপুরে সেপ্টি ট্যাংকিতে পড়ে ২ শিশুর মৃত্যু

মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের বানিয়ারচালা এলাকায় রবিবার দুপুরে সেপ্টি ট্যাংকিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

নিহতরা হলো, শেরপুর জেলার চকবন্দি গ্রামের জহিরুল ইসলামের মেয়ে জান্নাত ও ময়মনসিংহের কামারিয়া গ্রামের মোরশেদ আলীর মেয়ে মিলি আক্তার।

পুলিশ ও স্থানীয়রা জানান, জহিরুল ইসলাম ও মোরশেদ আলীর পরিবার সদর উপজেলার বানিয়ারচালা গ্রামের আবুল কাসেমের বাড়িতে ভাড়ায় বসবাস করতেন। রোববার সকালে জান্নাত ও মিলি আক্তার বাড়ি থেকে খেলতে বেরিয়ে যায়। এরপর তাদের আর কোন সন্ধান পাওয়া যায়নি। পরে সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয়রা বাড়ির পাশের একটি ঢাকনা বিহীন পাকা সেপ্টি ট্যাংকির ভেতর তাদের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

Share





Related News

Comments are Closed