ইবিতে রোভার স্কাউটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) রোভার স্কাউটের ভর্তি পরীক্ষা-২০২০ সম্পন্ন হয়েছে। রবিবার বেলা ২টা থেকে অনুষদ ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, প্রতি বছরের ন্যায় এবারও রোভার স্কাউটে নতুন সদস্য বাছাই প্রক্রিয়ার অংশ হিসেবে অনুষদ ভবনের ৪২৭ ও ৪২৬ নং কক্ষে ৫০ নম্বরের নৈবত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় বিভিন্ন বিভাগের মোট ৩১০ জন শিক্ষার্থী অংশ নেয়। এসময় ইবি রোভার স্কাউট গ্রুপের সাধারণ সম্পাদক প্রফেসর ড. রুহুল কে এম সালেহ, আরএসএল প্রফেসর ড. আমিনুল ইসলাম, ইবি রোভার স্কাউট গ্রুপ ইউনিট কাউন্সিলের সভাপতি আক্তার হোসেন আজাদ, সাধারণ সম্পাদক মুসাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ১৭ মার্চ পরীক্ষার ফল রোভার স্কাউট অফিসের নোটিস বোর্ডে ও পরীক্ষার্থীদের মুঠোফোনে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ২২ মার্চ রোভার ডেনে পরীক্ষা উত্তীর্ণদের ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবছর সর্বমোট একশ জন নতুন সদস্য নেওয়া হবে বলে সংশ্লিষ্ঠ দপ্তর থেকে জানানো হয়েছে।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed