ইবিতে দুই ভবনের সম্প্রসারণ কাজের উদ্বোধন
শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) রবীন্দ্র নজরুল কলা ভবন ও টিএসসিসি ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হয়েছে।
রবিবার বেলা ১২ টায় ভিসি প্রফেসর ড. মো: হারুন-উর-রশিদ আসকারী এ কাজের উদ্বোধন করেন।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে ৫৩৭ কোটি টাকার মেগা প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে রবীন্দ্র নজরুল কলা ভবনের ৩য়, ৪র্থ ও ৫ম তলা সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন ভিসি ড. রাশিদ আসকারী। এসময় প্রো-ভিসি প্রফেসর ড. মো: শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, প্রফেসর ড. মাহবুবর রহমান ও প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আলিমুজ্জামান টুটুলসহ অন্যান্য শিক্ষক কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। ১৭ কোটি ৪০ লক্ষ টাকার এ প্রকল্প আগামী বছরের মধ্যে বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আলিমুজ্জামান টুটুল।
এসময় দোয়া ও মোনাজাত অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ড. আ স ম সোয়াইব আহমদ।
রবীন্দ্র-নজরুল ভবন উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয় টিএসসিসি ভবনের ২য় তলা সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হয়। ৯২ লক্ষ টাকার এ প্রকল্প আগামী ১ বছরের মধ্যে শেষ হবে বলে জানা গেছে।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed