মুক্তিযোদ্ধাকে হারিয়ে শেখ রাসেলের প্রথম জয়
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে অবশেষে জয়ের দেখা পেয়েছে শেখ রাসেল ক্রীড়াচক্র। লিগে নিজেদের পঞ্চম ম্যাচে এসে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রকে ২-০ গোলে হারিয়েছে তারা।
সিলেট জেলা স্টেডিয়ামে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয় ম্যাচটি। শেখ রাসেলের হোম ভেন্যু হচ্ছে সিলেট।
ম্যাচে শুরু থেকেই জয়ের জন্য মরিয়া ছিল শেখ রাসেল ক্রীড়াচক্র। মাত্র ৬ মিনিটেই দলকে এগিয়ে দেন রাফায়েল ওদোইন। এক গোলে এগিয়ে থাকলেও গোলের ক্ষুধা কমেনি শেখ রাসেলের। ম্যাচের প্রথমার্ধের ২৮ মিনিটে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের পরাজয়ের কফিনে শেষ পেরেক ঠুকে দেন হেমন্ত বিশ্বাস।
প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকা শেখ রাসেল দ্বিতীয়ার্ধে চেষ্টা করেও আর গোল পায়নি। অন্যদিকে মুক্তিযোদ্ধা সংসদ পারেনি ব্যবধান কমাতে।
বিপিএলের এবারের আসরে প্রথম দুই ম্যাচে ড্র করে শেখ রাসেল ক্রীড়াচক্র। পরের দুই ম্যাচে হেরে যায় তারা। ফলে পয়েন্ট তালিকায় তলানিতে ছিল দলটির অবস্থান। অবশেষে গতকালের জয়ে পয়েন্ট তালিকায় কিছুটা উন্নতি হয়েছে শেখ রাসেলের।
পাঁচ ম্যাচে এক জয় আর দুটি করে হার ও ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে শেখ রাসেলের অবস্থান এখন আটে। চার ম্যাচে এক ড্র আর তিন হারে মুক্তিযোদ্ধা সংসদ আছে তেরোতম স্থানে।
Related News
নড়াইলে ১৬টি নারী দলের অংশগ্রহণে ঐতিহ্যবাহী নৌকাবাইচ, দর্শনার্থীদের ঢল
বৈশাখী নিউজ ডেস্ক: নড়াইলে ১৬টি নারী দলের অংশগ্রহণে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নারীদের অংশগ্রহণেRead More
বিশ্বকাপের টিকিট বিক্রিতেই ফিফার আয় ৪৮ হাজার কোটি টাকা
স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বকাপ ঘিরে দর্শকদের উন্মাদনা যে কতটা বাণিজ্যিক সাফল্য এনে দিতে পারে, তারRead More



Comments are Closed