জাবিতে রংপুর ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি
জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রংপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মো. মাহির শাহরিয়ার (প্রত্নতত্ত্ব, ৪৫ ব্যাচ) এবং সাধারণ সম্পাদক হিসেবে মওদুদ আহমেদ মিরাজ (একাউন্টিং, ৪৫ ব্যাচ)কে মনোনীত করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার কক্ষে ‘নবীনবরন,বিদায় সংবর্ধনা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান – ২০২০’ এর মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতি ও সম্পাদককে আগামী ৭ কার্যদিবসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করতে নির্দেশ দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রংপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য আবুল কালাম মো: আহসানুল হক চৌধুরী এবং প্রধান আলোচক হিসেবে আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন রংপুর জেলা সমিতির, সভাপতি মোঃ মাহমুদুল হাসান স্বরণ।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed