Main Menu

নবশিখা নাট্যদল সিলেটের নতুন কমিটি গঠন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের নাট্য সংগঠন নবশিখা নাট্যদলের নতুন কমিটি গঠন করা হয়েছে।

৭ মার্চ শনিবার বিকেল ৪টায় সিলেট নগরীর ক্বীনব্রীজ সংলগ্ন নবশিখা নাট্য দলের অস্থায়ী কার্যালয় সম্মিলিত নাট্য পরিষদের মহড়া কক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রতিষ্ঠাতা সভাপতি ধ্রব জ্যোতি দে-কে সভাপতি ও এডভোকেট আব্দুর রাজ্জাক খানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট (২০২০-২০২২) দুই বছরের জন্য কার্যকরি কমিটি গঠন করা হয়।

কার্যকরি কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি তন্ময় নাথ তনু, সহ সাধারণ সম্পাদক রাজিব দাশ, অর্থ সম্পাদক অলক চন্দ্র দাশ, সহ অর্থ সম্পাদক অর্জুন সূত্রধর, সাংগঠনিক সম্পাদক ধ্র“বেশ দাস অর্ণব, দপ্তর সম্পাদক প্রিয়াংকা চক্রবর্তী, প্রচার সম্পাদক আবু সুফিয়ান নাঈম, কার্যকরি সদস্য মৌসুমী চৌধুরী মৌ ও রকিবুল হাসান রুমন। সভায় মুুজিববর্ষ উদযাপনে নাটক মঞ্চায়নের জন্য উদ্যোগ নেওয়া হয়।

সভায় অন্যান্যের মধ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, সিনিয়র সদস্য শাকিল আহমদ সোহাগ, তন্ময় নাথ তনু, শংকর দেবনাথ, রাজিব দাশ। উপস্থিত ছিলেন, হৃদয়, জিহাদ, নদী, সোনিয়া, সিথি, সদ্বিপ, সুমন, সুমি, কনিকা, মাহাদী, জয়, হাসান প্রমুখ। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed