Main Menu

বাগমারায় বাসচাপায় দাদা-নাতি নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহীর বাগমারায় বেপরোয়া বাসচাপায় ভ্যানচালক দাদা ও নাতি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ১টার দিকে ভবানীগঞ্জ-বান্দাইখাড়া সড়কের উপজেলার খন্দকার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বড়বিহানালী ইউনিয়নের মুরারীপাড়া গ্রামের জাবেদ আলী (৫৫) ও তার নাতি আব্দুল্লাহ (৮)।

এ বিষয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, ভ্যানচালক জাবেদ আলী দুপুরে নাতি আব্দুল্লাহকে সঙ্গে করে ভ্যানে চড়ে উপজেলার বড় বিহানালীর দিকে যাচ্ছিলেন। পথে ভবানীগঞ্জ বান্দাইখাড়া সড়কের খন্দকার মোড়ে বিপরীতগামী বেপরোয়া একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দাদা ও নাতির মর্মান্তিক মৃত্যু হয়।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share





Related News

Comments are Closed