Main Menu

ফেসবুকে ভুয়া অ্যাকাউন্টস প্রতিহত করছে ডিইসি

Manual4 Ad Code

প্রযুক্তি ডেস্ক: অনেকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া অ্যাকাউন্টস করা যাচ্ছে না। এই সব ভুয়া অ্যাকাউন্টস প্রতিহতে সবচেয়ে বড় কৃতিত্বের দাবি দার ডিপ এনটিটি ক্লিসিফিকেশন (ডিইসি)।

উচ্চ ক্ষমতা সম্পন্ন এই মেশিন লার্নিং টুল ব্যবহার করে ফেসবুকের প্রকৌশলীরা গত বছর ৬ দশমিক ৬ বিলিয়ন ভুয়া অ্যাকাউন্ট সরিয়েছেন। টুলটি প্রতিদিনই লাখ লাখ ভুয়া অ্যাকাউন্ট খোলার চেষ্টা প্রতিহত করে দিচ্ছে।

Manual2 Ad Code

এসব তথ্য নিশ্চিত করেছেন ফেসবুকের ডেটা সাইন্স ম্যানেজার বোচরা গারবাওই।

Manual7 Ad Code

তিনি জানান, শুধু মাত্র সক্রিয় অ্যাকাউন্টই নয়, প্রতিটি প্রোফাইলের কার্যক্রম যাচাই বাছাই করে এটি। যেমন এক প্রোফাইল থেকে কতোগুলো ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানো হয়েছে, কোন কোন গ্রুপ বা পেইজে যোগাযোগ করা হয়েছে সবই বিশ্লেষণ করে। মোট কথা প্রতিটি প্রোফাইলের ফ্রেন্ড, গ্রুপ ও পেইজের নেটওয়ার্কের ছক এঁকে ২০ হাজার তথ্য নেয় ডিইসি।

Manual8 Ad Code

প্রচলিত মেশিন লার্নিং প্রক্রিয়ায় শুধু কয়েকটি ফিচার যাচাই বাছাই করা হয়। তাই কোন কৌশল মেনে চললে ভুয়া প্রোফাইলকে ঠিক আসলের মতো মনে হবে তা খুব সহজেই স্প্যামাররা বের করে ফেলে।

এছাড়াও, যেখানে সেখানে বিজ্ঞাপন পোস্টকারীরা ঘন ঘন কৌশল বদলায়। তাই ফইসবুক প্রকৌশলীদেরও নতুন নতুন টুল উদ্ভাবন করতে হয়। এটা একটা অন্তহীন প্রক্রিয়া, যার শুরু আছে শেষ নেই।

Manual1 Ad Code

ডিইসি কতোদিন পর্যন্ত স্প্যামারদের প্রচেষ্টা প্রতিরোধ করতে পারবে তা এখনই জানা সম্ভব না। তবে ডিইসি এর এখনকার পারফর্মেন্স নিয়ে বোচরা গারবাওই বেশ সন্তুষ্ট।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code