Main Menu

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৭

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফ উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী জকির বাহিনীর ৭ সদস্য নিহত হয়েছেন।

রবিবার (১ মার্চ) গভীর রাতে উপজেলার জাদিমোড়া-মোছনির পাহাড়ে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

Manual4 Ad Code

র‌্যাব ১৫ টেকনাফ ক্যাম্পের কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

Manual7 Ad Code

তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে সন্ত্রাসী জকির বাহিনীর অবস্থানের খবর পেয়ে র‌্যাব সদস্যরা অভিযানে যায়। এসময় টের পেয়ে সন্ত্রাসীরা র‌্যাব সদস্যদের ওপর গুলিবর্ষণ করে। র‌্যাব সদস্যরাও পাল্টা গুলিবর্ষণ করে জবাব দেয়। একপর্যায়ে গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থলে সাতজনের মরদেহ পাওয়া যায়।

উল্লেখ্য টেকনাফের নয়াপাড়া, শালবাগান ও জাদিমোড়া রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অবস্থান নিয়ে অস্ত্রধারী জকির বাহিনীসহ বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপ মাদক ব্যবসা, খুন অপহরণসহ নানা অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

Manual2 Ad Code

এর আগেও সন্ত্রাসীদের সঙ্গে র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলির একাধিক ঘটনা ঘটে। এতে রোহিঙ্গা শীর্ষ সন্ত্রাসী নুরুল আলমসহ বেশ কয়েকজন সন্ত্রাসী নিহত হন।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code