সিলেটে ছাত্রদলের সকল ইউনিট কমিটি বিলুপ্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা ছাত্রদলের সকল ইউনিট কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্র। আগামী দেড় মাসের মধ্যে ইউনিটগুলোর নতুন কমিটি গঠন করা হবে।
আজ রবিবার (১ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের এক জরুরি বৈঠকে এমন সিদ্ধান্ত গৃহীত হয়।
সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেলের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সিলেট জেলার সকল উপজেলা, পৌর ও কলেজ শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
এসকল ইউনিটের নেতাকর্মীদের সুশৃঙ্খল ও সুসংগঠিত করে বিএনপি চেয়ারপার্সন কারান্তরীণ খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে আগামী ৪৫ দিনের মধ্যে ইউনিটগুলোতে নতুন নেতৃত্ব প্রদান করা হবে।
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজুলর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল রবিবার সংগঠনের এক জরুরিসভায় এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed