সিলেটে ১৮টি ইউনিটে বিএনপির নতুন কমিটি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা বিএনপির আওতাধীন ১৮টি ইউনিটে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৩টি উপজেলা ও ৫টি পৌরসভা কমিটি। একজনকে আহ্বায়ক ও ২০ জনকে সদস্য করে মোট ২১ সদস্যের প্রতিটি কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার কমিটিগুলো অনুমোদন করেন।
উপজেলা কমিটির আহ্বায়করা হলেন- সিলেট সদরে এ কে তারেক কালাম, দক্ষিণ সুরমায় সিরাজুল ইসলাম, কানাইঘাটে আব্বাস উদ্দিন, জকিগঞ্জে অ্যাডভোকেট কাওছার রশিদ বাহার, জৈন্তাপুরে এবিএম জাকারিয়া, গোয়াইনঘাটে লুৎফুর রহমান, কোম্পানীগঞ্জে আব্দুল মান্নান মনাফ, বিশ্বনাথে মোহাম্মদ গৌছ খান, ওসমানীনগরে জরিদ আহমদ, বালাগঞ্জে আব্দুর রশিদ, গোলাপগঞ্জে ডা. আব্দুল গফুর, বিয়ানীবাজারে নজরুল ইসলাম খান ও ফেঞ্চুগঞ্জে ইফতেখার উদ্দিন ফেদল।
পৌর কমিটির আহ্বায়করা হলেন- কানাইঘাটে আবিদুর রহমান, জকিগঞ্জে ইকবাল আহমদ, বিশ্বনাথে তালেব আলী, গোলাপগঞ্জে হাসান ইমাদ ও বিয়ানীবাজারে মো. নুরুল হুদা বাবুল।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed