ইবি’র লোক প্রশাসন বিভাগে পিঠা উৎসব
শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় এক শতাধিক প্রকারের পিঠা নিয়ে পিঠা উৎসব পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লোক প্রশাসন বিভাগ। রবিবার বেলা ১২ টায় আসন্ন লোক প্রশাসন দিবস-২০২০ উপলক্ষে বিভাগের করিডোরে এ ভিন্নধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভাগের চলমান পাঁচটি ব্যাচ অংশ নেয়।
জানা গেছে, বিভাগটির সভাপতি প্রফেসর ড. জুলফিকার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন উর রশিদ আশকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা। এছাড়াও প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ, বিভাগের প্রফেসর ড. রাকিবা ইয়াসমিন, প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান, প্রফেসর ড. মোহাম্মাদ আসাদুজ্জামান, প্রফেসর মোহাম্মাদ সেলিম, প্রফেসর গিয়াস উদ্দিন, প্রফেসর ড. মুন্সি মুর্তজা আলী প্রমুখ।
অনুষ্ঠানে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা চিতই, ভাঁপা, রস বড়া, মাছ পিঠা, নিমকি, বরফি, ভাপাকুলি, সেমাই পিঠা, রোল পিঠা, ফুল পিঠা, হৃদয় হরণ, পাটি সাপটা, গোলাপ, নকশি, ব্যান্ড পিঠা, জর্দার বর্ফি, দুধ চিতইসহ শতাধিক পদের পিঠা নিয়ে এ উৎসব করেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। এসময় পৃথকভাবে পিঠা প্রদর্শন করে তারা।
অনুষ্ঠানে ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী বলেন, “ ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ বরাবরই ভিন্ন ধর্মী অনুষ্ঠানের আয়োজন করে থাকে। আমার জীবনে এতগুলো পিঠা একসাথে কোন অনুষ্ঠানে দেখিনি। আজকে এই শতাধিক প্রকারের পিঠাকে আমি ‘মুজিব বর্ষ’র উপলক্ষে উৎসর্গ করলাম। এই বিভাগের মেয়েরা পিঠা তৈরির মাধ্যমে প্রমাণ করেছে মেয়েরা কিভাবে দেশ শাসন করতে পারে।”
উল্লেখ্য, আগামী ৩ মার্চ প্রতি বছরে ন্যায় লোক প্রশাসন দিবস পালন করা হবে। এর আগে দিবসটি উপলক্ষে ২৭ ফেব্রয়ারি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও ২৯ ফেব্রয়ারি ইনডোর গেমসের আয়োজন করে বিভাগটি।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed