Main Menu

কোম্পানীগঞ্জে বিয়ের ৩দিন পর যুবকের আত্মহনন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জে বিয়ের তিন দিনের মাথায় আত্মহনন করেছেন এখলাছুর রহমান (২৬) নামের এক যুবক। এখলাছ কোম্পানীগঞ্জের ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের বাবুলনগর গ্রামের আব্দুর রহিমের পুত্র।

রবিবার সকাল সোয়া ৬টার দিকে বাড়ির পিছনের আম গাছের সাথে দড়ি পেচিয়ে আত্মহত্যা করেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।

এখলাছ মাত্র তিনদিন আগে বিয়ের পিঁড়িতে বসেন বলে জানিয়েছে পারিবারিক সূত্র।

কোম্পানীগঞ্জ থানার ওসি সজল কুমার কানু বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। পরে ময়না তদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছে পুলিশ।

তবে এটি হত্যা না আত্মহত্যা সেটা ময়না তদন্তের পরই বলা যাবে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed