এটিএম কার্ড জালিয়াতি থেকে বাঁচার উপায়
প্রযুক্তি ডেস্ক: যুগের সাথে তাল মিলিয়ে চলতে একদিকে যেমন সবকিছু ডিজিটালাইজড হচ্ছে, ঠিক তেমনই পাল্লা দিয়ে বাড়ছে সাইবার ক্রাইমও। আর এই সাইবার জালিয়াতির দুনিয়ায় সফট টার্গেট হচ্ছে এটিএম কার্ড।
এটিএম কার্ড জালিয়াতির হাত থেকে বাঁচতে তাই মেনে চলুন কিছু নিয়ম:
– নির্দিষ্ট সময়ের পর পর এটিএম কার্ডের পিন পরিবর্তন করুন।
– কার্ডে পিন নম্বর লিখে রাখবেন না, কাউকে কার্ড দেবেন না। এমনকি নিজেও পিন নম্বর কাউকে বলবেন না।
– আপনি যখন এটিএমের ভেতরে থাকবেন, তখন অন্য কাউকে প্রবেশ করতে দেবেন না।
– এটিএম মেশিনে পিন দেয়ার সময় হাত দিয়ে আড়াল করে পিন দিন, যাতে অন্য কারোর নজরে না পড়ে।
– এটিএম থেকে টাকা তোলার পর যে স্লিপ আসে তা কখনই কাউন্টারে ফেলে আসবেন না।
– এটিএমের স্ক্রিন যতক্ষণ না পুরানো অবস্থায় ফিরে আসছে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন।
– নতুন কার্ড নেয়ার পর পুরানো কার্ডটি পুরোপুরি নষ্ট করে ফেলুন। সূত্র: জিনিউজ
Related News
দেশের ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, ১৮ হাজার টাকা ভাতা
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের দক্ষতা বৃদ্ধি ওRead More
হঠাৎ দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেটে ধীরগতি
Manual8 Ad Code প্রযুক্তি ডেস্ক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার (১৫ আগস্ট) প্রায় আড়াইRead More



Comments are Closed