সোনাগাজীতে দু’গ্রুপের গোলাগুলিতে নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: ফেনীর সোনাগাজী উপজেলার উত্তর মঙ্গলকান্দি গ্রামের বড় ঈদগাঁও এলাকায় ডাকাতদলের দু পক্ষের গোলাগুলিতে ২ ডাকাত নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুদ্দিন আহমেদ, ডাকাত দলের দুজন সদস্য নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুলিশ ঘটনাস্থল মঙ্গলকান্দি ইউনিয়নের উত্তর মঙ্গলকান্দি গ্রামের বড় ঈদগাঁও এলাকার বিসমিল্লাহ ব্রিকফিল্ডের পাশ থেকে দেশীয় তৈরি ২টি একনলা বন্দুক ও ১ রাউন্ড তাজা গুলি ও ৮ রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছেন। নিহত একজনের নাম বোমা শরীফ অপর জনের পরিচয় পাওয়া যায়নি।
ওসি মাঈন উদ্দিন আহমেদ আরও জানান, গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে পড়ে থাকতে দেখতে পায়। অতঃপর তাদের উদ্ধার করে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে সেখান থেকে মরদেহ ফেনী জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
Related News
পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুজনের
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়ায় পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহতRead More
চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুRead More



Comments are Closed