Main Menu

সিলেটে পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ২

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরী থেকে পৃথক অভিযানে ইয়াবাসহ দুজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল বুধবার তাদেরকে আটক করা হয়।

Manual2 Ad Code

আটককৃতরা হলো রংপুর জেলার পীরগাছা থানার সৈয়দপুর বাজারের নূর ইসলামের ছেলে রনি আহমদ ও সিলেট নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকার মৃত তারু মিয়ার ছেলে তফুর আহমদ।

Manual7 Ad Code

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় জিতু মিয়ার পয়েন্ট থেকে রনি আহমদকে আটক করা হয়। তার কাছ থেকে জব্দ করা হয় ১৫ পিস ইয়াবা।

অন্যদিকে, বুধবার দিবাগত রাত সাড়ে ১০টায় আম্বরখানা থেকে তফুর আহদকে আটক করে। তার কাছ থেকে ২০ পিস ইয়াবা জব্দ করা হয়।

Manual8 Ad Code

আটক দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code