রাজস্থানে বরযাত্রী বোঝাই বাস নদীতে, নিহত ২৪
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজস্থানের বুন্দিতে সেতু ভেঙে যাওয়ায় বাস নদীতে পড়ে তিন শিশু-সহ মৃত্যু হয়েছে অন্তত ২৪ জনের। বুধবার ভোরে রাজস্থানের সাওয়াইমাধোপুর জেলার বুন্দির পাপড়ি গাঁও-এর কাছে নদীতে পড়ে যায় যাত্রী বোঝাই বাসটি।
প্রাথমিকভাবে জানা গেছে, বরযাত্রী নিয়ে যাচ্ছিল বাসটি। বাসে হবু বরের পরিবার এবং বন্ধু-বান্ধব মিলিয়ে মোট ৪০জন যাত্রী ছিলেন।
তার মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ১৩ জনের। বাকীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় ১০ জনের। নিহতদের মধ্যে রয়েছেন তিন শিশু, ১১ জন পুরুষ এবং ১০ মহিলা। আহতদের কোটা সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ ভেঙে নদীতে পড়ে যায় নাকি অন্য কোনও কারণ রয়েছে তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Related News
যুক্তরাষ্ট্রের হামলা, ওমান উপসাগরে ডুবে গেল ইরানের তেলবাহী ট্যাংকার
Manual8 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের হামলার পর ওমান উপসাগরে ডুবে গেছে ইরানের বিশালাকৃতির তেলবাহীRead More
ইন্দোনেশিয়ায় বিনামূল্যের স্কুলের খাবার খেয়ে অসুস্থ প্রায় ২ হাজার
Manual8 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর অন্যতম প্রধান উদ্যোগ ‘বিনা মূল্যের পুষ্টিকরRead More



Comments are Closed