Main Menu

করোনা ভাইরাসে মৃত বেড়ে ২৭৬৩

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে ২ হাজার ৭৬৩ জন নিহত হয়েছে। শুধুমাত্র চীনে মৃতের সংখ্যা ২ হাজার ৭১৫ জন। চীনের বাইরে নিহত হয়েছে ৪৮ জন। এর মধ্যে ইরানে ১৬, দক্ষিণ কোরিয়ায় ১১, ইটালিতে ১১, জাপান ৫, হংকং ২, ফিলিপাইন, তাইওয়ান ও ফ্রান্স ১ জন। গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছে ৫৭ জন।

Manual3 Ad Code

এ ভাইরাসে চীনে আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ৬৪ জন এবং চীনের বাইরে ২ হাজার ৯৩২ জন। সবমিলিয়ে পুরো বিশ্বে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৯৯৬ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মোট ৩০ হাজার ৫০ জন সুস্থ হয়েছে।

Manual3 Ad Code

বুধবার সকালে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, চীনে নতুন করে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৪০৫ জন এবং মারা গেছে ৫২ জন। এ পর্যন্ত মোট আক্রান্ত ৭৮ হাজার ৬৪ জন এবং মারা গেছে ২ হাজার ৭১৫ জন। আক্রান্তদের মধ্যে ৯ হাজার ২১৩ এর বেশি মানুষের অবস্থা আশঙ্কানক। এছাড়া চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে কয়েক লাখ মানুষ।

হুবেই প্রদেশের রাজধানী উহান, সেখানাকার একটি সামুদ্রিক খাদ্য ও মাংসের বাজার থেকে এই করোনা ভাইরাসটির উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।ভাইরাসটি যাতে ছড়িয়ে না যায়, সেজন্য চীন হুবেই প্রদেশকে পুরো দেশ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে।ওই অঞ্চলের সাথে সকল ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে চীনসহ বাইরের বিশ্ব থেকে।

মঙ্গলবার দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন এক প্রতিবেদনে জানিয়েছে, এখন পর্যন্ত ৩০ হাজার ৫০ জন সুস্থ হয়েছে এবং তারা হাসপাতাল থেকে বাড়ি ফেরার ছাড়পত্র পেয়েছে।

Manual3 Ad Code

এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন যে পরিমাণ আক্রান্তের খবর আসছে, তাতে আক্রান্তের আসল খবর জানা যাচ্ছে না।কারণ, ভাইরাসে আক্রান্ত হয়ে যারা হাসপাতালে ভর্তি হচ্ছে, শুধু তাদের হিসেব পরিসংখ্যানে ধরা হচ্ছে।তাই এর প্রকৃত হিসেব বের করা বা জানা খুবই কঠিন ব্যাপার, যা আরেকটি আশঙ্কার কারণ।

চীনের সবগুলো প্রদেশসহ বিশ্বের ৪১টি দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। চীনের বাইরে এ পর্যন্ত ২ হাজার ৩২৯ জন শনাক্ত করা হয়েছে। এর মধ্যে জাপানে ৮৫১ এবং দক্ষিণ কোরিয়ায় ৯৭৭ জন।

ভাইরাস সংক্রমণের কারণে চীন ভ্রমণে সতর্কতা, নিষেধাজ্ঞা জারি এবং কড়াকড়ি আরোপ করেছে অনেক দেশ।ভারত, সিঙ্গাপুর, শ্রীলঙ্কাসহ অনেক দেশ চীন থেকে আগত যাত্রীদের ভিসা বাতিল করেছে।ভাইরাসের কারণে, বিশ্বের অনেক দেশ তাদের নাগরিকদের চীন ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে।চীনে অধিকাংশ বিমান সংস্থার ফ্লাইট বাতিল করা হয়েছে।যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, ফ্রান্সসহ আরও অনেক দেশ তাদের নাগরিকদের চীন থেকে সরিয়ে নিচ্ছে।

এছাড়া, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে (কোভিড-১৯) চীনে ৮ স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। এছাড়া চীনে ৩ হাজার স্বাস্থ্যকর্মী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। রবিবার দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন এ তথ্য জানিয়েছেন।

Manual3 Ad Code

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের সহকারী পরিচালক জেং ইজিন জানান, ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এরইমধ্যে ৮ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। এছাড়া ৩ হাজার জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। যা ভাইরাসটিতে মোট আক্রান্ত রোগীদের ৩ দশমিক ৮ শতাংশ। এর মধ্যে হুবেই প্রদেশে রয়েছে ২ হাজার ৫০২।

গত ডিসেম্বরে চীনে উদ্ভূত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা।এখন পর্যন্ত চীনের বাইরে বিশ্বের ৩৭টি দেশে ২ হাজার ৫৮৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। শুধু চীনেই আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ৬৪ জন।

যেসব দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে-

চীন- ৭৮ হাজার ৬৪ জন, দক্ষিণ কোরিয়া- ১ হাজার ১৪৬, জাপান- ৮৫২, ইটালি- ৩২৩, সিঙ্গাপুর- ৯১, হংকং- ৮৫, ইরান- ৯৫, যুক্তরাষ্ট্র- ৫৭, থাইল্যান্ড- ৩৭, তাইওয়ান- ৩১, অস্ট্রেলিয়া- ২২, মালয়েশিয়া- ২২, জার্মানি- ১৮, ভিয়েতনাম- ১৬, যুক্তরাজ্য- ১৩, আরব আমিরাত- ১৩, ফ্রান্স- ১৪, কানাডা- ১১, ম্যাকাও- ১০, কুয়েত- ১১, ফিলিপাইন- ৩, ভারত- ৩, স্পেন- ৯, বাহরাইন-২৩, অস্ট্রিয়া- ২, ইজরাইল- ২, ওমান- ৪, রাশিয়া- ২, আফগানিস্তান-১, আলজেরিয়া- ১, বেলজিয়াম- ১, কম্বোডিয়া- ১, ক্রোয়েশিয়া-১, মিশর- ১, ফিনল্যান্ড- ১, ইরাক- ৫, লেবানন- ১, নেপাল- ১, শ্রীলঙ্কা- ১, সুইজারল্যান্ড- ১ ও সুইডেন- ১ জন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code