সিলেটে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ ডাকাতসহ নিহত ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে এক রাত্রে র্যাব ও পুলিশের সাথে পৃথক বন্ধুকযুদ্ধে ২ জন নিহত হয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে বিশ্বনাথ ও গোলাপগঞ্জ উপজেলায় এ দুটি ‘বন্ধুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
শুক্রবার দিবাগত রাত (২২ ফেব্রুয়ারি) সাড়ে ৩টায় জেলার বিশ্বনাথ-জগন্নাথপুর বাইপাস সড়কের সুড়িরখাল নামকস্থানে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক অজ্ঞাতনামা ডাকাত নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন থানা পুলিশের এসআই মিজানুর রহমানসহ তিন পুলিশ সদস্য।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ১০/১২ জনের একটি ডাকাতদল বিশ্বনাথ-জগন্নাথপুর বাইপাস সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্ততি চলাকালে একজন মোটরসাইকেল আরোহী ব্যক্তি বিষয়টি টহলরত পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে ডাকাত দলকে প্রতিহত করতে তাৎক্ষণিকভাবে থানার ওসি সহ একদল পুলিশ এগিয়ে গেলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এসময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। এসময় একজন অজ্ঞাতনামা ডাকাত গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলই মারা যায় এবং আহত হন থানা পুলিশের এসআই মিজানুর রহমান, কনস্টেবল চন্দন গৌর ও রাসেল দাস। একপর্যায়ে ডাকাতদলের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে একটি পাইপগান উদ্ধার করে পুলিশ। আহত পুলিশ সদস্যদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
খবর পেয়ে পুলিশের ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, নিহত ডাকাতের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
এদিকে একইদিন দিবাগত মধ্যরাতে গোলাপগঞ্জ উপজেলার কদুপুর এলাকায় পৃথক এক অভিযানে র্যাবের সাথে ‘বন্ধুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। এসময় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের নাম আলী হোসেন (৪০)। র্যাবের দাবি নিহত ব্যক্তি একজন দুর্ধর্ষ সন্ত্রাসী ও সে হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি। এ ঘটনায় র্যাবের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন বলেও র্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়েছে।
র্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়েছে একাধিক মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী আলী হোসনকে গ্রেপ্তার করতে অভিযান চালালে সে তার দলবল নিয়ে গুলি ছুঁড়ে। এসময় র্যাব পাল্টা গুলি চালালে আলী হোসেন নিহত হয়।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed