বিশ্বনাথে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত
মো. আবুল কাশেম, বিশ্বনাথ থেকে: সিলেটের বিশ্বনাথে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক অজ্ঞাতনামা ডাকাত নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন থানা পুলিশের এসআই মিজানুর রহমানসহ তিন পুলিশ সদস্য। শুক্রবার দিবাগত রাত (২২ ফেব্রুয়ারি) সাড়ে ৩টায় উপজেলার বিশ্বনাথ-জগন্নাথপুর বাইপাস সড়কের সুড়িরখাল নামকস্থানে এঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ১০/১২ জনের একটি ডাকাতদল বিশ্বনাথ-জগন্নাথপুর বাইপাস সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্ততি চলাকালে একজন মোটরসাইকেল আরোহী ব্যক্তি বিষয়টি টহলরত পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে ডাকাত দলকে প্রতিহত করতে তাৎক্ষণিকভাবে থানার ওসি সহ একদল পুলিশ এগিয়ে গেলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এসময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। এসময় একজন অজ্ঞাতনামা ডাকাত গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলই মারা যায় এবং আহত হন থানা পুলিশের এসআই মিজানুর রহমান, কনস্টেবল চন্দন গৌর ও রাসেল দাস। একপর্যায়ে ডাকাতদলের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে একটি পাইপগান উদ্ধার করে পুলিশ। আহত পুলিশ সদস্যদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
খবর পেয়ে পুলিশের ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, নিহত ডাকাতের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed