ঢাকায় বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জ
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীতে বিএনপির মিছিলে লাঠিচার্জে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এই বিক্ষোভ-মিছিলের আয়োজন করা হয়।
বিএনপির অভিযোগ, সকাল ১০টায় মিরপুর কাঁচাবাজারে বিক্ষোভ মিছিল শুরুর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বক্তব্য দেন। মিছিল শুরুর পরপরই পুলিশ অতর্কিতে ব্যাপক লাঠিচার্জ শুরু করে। এতে মিছিলে নেতৃত্বদানকারী দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক, ছাত্রদল কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন, সহ-সভাপতি ওমর ফারুক কাউসার এবং ছাত্রদল ঢাকা কলেজ শাখার সহ-সভাপতি সাইফুল ইসলাম তুহিনসহ বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়। সূত্র: মানবজমিন
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed