শেরপুরে ট্রাকের ধাক্কায় দুই স্কুলছাত্র নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: শেরপুরের নকলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার উরফা ইউনিয়নের বারমাইসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- উপজেলার হাসনখিলা গ্রামের আবদুল হাকিমের ছেলে মারুফ (১৩) ও দক্ষিণ বারমাইসা গ্রামের সেলিম মিয়ার ছেলে হামিদুল (১৫)। মারুফ উপজেলার লয়খা নব উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ও হামিদুল মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতনের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মারুফ ও হামিদুল মোটরসাইকেলে করে নকলা থেকে তারাকান্দায় যাচ্ছিল। এ সময় নকলাগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে মারুফ ঘটনাস্থলেই মারা যায়। হামিদুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সেও মারা যায়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শাহ জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ট্রাকচালকের সহকারী ফরহাদকে (৩০) আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে, তাকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed