Main Menu

শাজাহান খানের মামলা প্রত্যাহার দাবিতে মিছিল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি ও সাবেক মন্ত্রী শাজাহান খান এমপির বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন।

মঙ্গলবার দুপুরে নগরের কোর্ট পয়েন্টে বিক্ষোভ করে এ আল্টিমেটাম দেন সংগঠনের নেতারা। এসময় তারা মামলার বাদি নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধেও স্লোগান দেন।

সিএনজি শ্রমিকদের দাবি, শাজাহান খানের ওপর ‘মিথ্যা মামলা’ দায়ের করা হয়েছে। ৭২ ঘন্টার মধ্যে এ মামলা প্রত্যাহার না করলে সিলেটে কঠোর আন্দোলনের হুশিয়ারিও দেন তারা।

এর আগে সিলেট রেজিস্ট্রারী মাঠে থেকে মিছিল বের করেন শ্রমিকরা। নগরীর বিভিন্ন সড়ক ঘুরে যা কোর্টপয়েন্ট গিয়ে শেষ হয়। জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-চট্ট- ৭০৭ এর সভাপতি জাকারিয়া আহমদের সভাপতিত্বে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন শ্রমিক নেতারা।

এদিকে, একইদিন বিকেলে সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়ন ১৩২৬ এর উদ্যোগে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপির বিরুদ্ধে ইলিয়াছ কাঞ্চনের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী রুনু মিয়া মঈন এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইনছান আলীর পরিচালনায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা শাখা কোষাধ্যক্ষ শেখ আরিফ আহমদ, তামাবিল শাখার সভাপতি শাহাব উদ্দিন সাবু, সাধারণ সম্পাদক মোঃ বদরুল ইসলাম, কোর্ট পয়েন্ট শাখার আহবায়ক কয়েছ আহমদ, যুগ্ম আহবায়ক কালা মিয়া, কাহির মিয়া, জগলু মিয়া, দিলোয়ার মিয়া, মোগলাবাজার শাখার সভাপতি জুনেদ আহমদ, সহ সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক মুক্তার মিয়া, কটালপুর শাখার আহবায়ক শিটন পাল, নওশাদ আহমদ সুমন, আব্দুল হান্নান, হেতিমগঞ্জ শাখার সভাপতি লুকই মিয়া, কার্যকরী সভাপতি খালেদ আহমদ, সাধারণ সম্পাদক মোঃ সুলেমান মিয়া, কোষাধ্যক্ষ শাহাব উদ্দিন মিয়া।

সমাবেশে সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপির বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানানো হয়।

Share





Related News

Comments are Closed