Main Menu

নেত্রকোনায় ট্রাক চাপায় মাদ্রাসা শিক্ষার্থি নিহত

মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনা জেলার শ্যামগঞ্জ বিরিশিরি দূর্গাপুর সড়কের দয়ালবাড়ী নামক স্থানে আজ মঙ্গলবার সকাল ১১টায় ট্রাক চাপায় আবিদা সুলতানা ঈশা (৮) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কৃষ্ণেরচর গ্রামের মাওলানা শরিফুল আলম তাঁর কন্যা ঈশাকে নিয়ে সকাল ১১টায় উৎরাইল মাদ্রাসা থেকে মোটর সাইকেলযোগে বাড়ী ফিরছিলেন। মোটর সাইকেলটি দয়ালবাড়ী নামক স্থানে পৌঁছলে সুমেশ্বরী নদী থেকে বালুবোঝাই একটি ট্রাক পিছন থেকে তাদের ধাক্কা দেয়ে।

এতে নিয়ন্ত্রন হারিয়ে শরিফুল আলম সড়কের বাম পাশে ও তার মেয়ে ঈশা সড়কের ওপাড়ে পড়ে যায়। এ সময় ট্রাকের চাকা শিশু ঈশার মাথার উপর দিয়ে চলে গেলে মস্তক সড়কে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই ঈশার করুণ মৃত্যু হয়।

এ ঘটনায় পিতা শরিফুল আলম সামান্য আহত হন। ক্ষিপ্ত জনতা ধাওয়া করে ট্রাকটি আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা সড়কে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ করে এবং সড়ক দূর্ঘটনা বন্ধের দাবী জানান। ফলে শ্যামগঞ্জ, বিরিশিরি, দূর্গাপুর সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ব্যাপারে দূর্গাপুর থানার ওসি (তদন্ত) মীর মাহাবুবুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ট্রাকটি পুলিশী হেফাজতে নেওয়া হয়েছে। চালককে গ্রেফতার করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

Share





Related News

Comments are Closed