Main Menu

ইবিতে কুমিল্লা জেলা ছাত্রকল্যাণের নবীন বরণ

শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৃহত্তর কুমিল্লা জেলা ছাত্রকল্যাণের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি’র করিডরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মার্কেটিং বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের হুসাইন মজুমদারকে সভাপতি ও অর্থনীতি বিভাগের একই শিক্ষাবর্ষের জহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য ৪০ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে।

জানা গেছে, বৃহত্তর কুমিল্লা জেলা ছাত্রকল্যাণের সভাপতি ব্যবস্থাপনা বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নেছার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. এম এয়াকুব আলী, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. মো: মাহবুবুল আরেফিন, প্রফেসর ড. এ বি এম সিদ্দিকুর রহমান আশ্রাফী, বাংলা বিভাগের প্রফেসর ড. হাবিবুর রহমান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, লোক প্রশাসন বিভাগে প্রফেসর মো: গিয়াস উদ্দিন, আইন বিভাগে সহকারী অধ্যাপক মাকসুদা আক্তার, কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আ স ম শুয়াইব আহমদসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ইয়াসিন আরাফাত তোহা।

অনুষ্ঠানে বৃহত্তর কুমিল্লা জেলা থেকে আগত সকল নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের হাতে বিদায়ী ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অথিতিরা। পরে আগামী এক বছরের জন্য ৪০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি নামজুল হোসাইন, মাহফুজুর রহমান রুবেল, মো: ফয়সাল আকবর, আরিফুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক ফাহাদ আল ফারাবী, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত তোহা, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম, আইটি বিষয়ক সম্পাদক ফাহিম প্রমুখ।

Share





Related News

Comments are Closed