মঙ্গোলিয়ায় একই সঙ্গে ৫ সূর্য, ভিডিও ভাইরাল!
বৈশাখী নিউজ ডেস্ক: আকাশে একটি সূর্য পাঁচটি হয়ে যাচ্ছে। মঙ্গোলিয়ায় এমন আজব দৃশ্য দেখে তো লোকজন অবাক। পরে মহাজাগতিক এই অপূর্ব দৃশ্যের ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে দেয়া হয়েছে।
এনডিটিভির খবরে বলা হয়েছে, পাঁচ সূর্যসহ আকাশের ভিডিও দেখে নেটিজেনরা অভিভূত হয়ে যান। কারও কারও মতে, এটি ভৌতিক দৃশ্য ছাড়া আর কিছু নয়।
চীনের শীর্ষস্থানীয় একটি সংবাদমাধ্যম এই ভিডিও শেয়ার দিয়েছে। তাতে লেখা রয়েছে– কী আশ্চর্য, সত্যিই দেখার মতো ঘটনা! চীনের অভ্যন্তরীণ প্রদেশ মঙ্গোলিয়ায় একসঙ্গে পাঁচটি সূর্য জ্বলছে।
আপাতদৃষ্টিতে এটিকে ভৌতিক মনে হলেও এর বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। এই বিরল দৃশ্য শীতকালের হিমেল প্রবাহ ছাড়া দেখা যায় না।
জানা গেছে, বায়ুমণ্ডলে জমে থাকা শিশির কণাগুলো বরফে জমাট বেঁধে থাকায় সেগুলোতে সূর্যের আলোয় প্রতিফলিত হয়, আর সেই প্রতিফলনের ফলেই আকাশে একাধিক সূর্যের ছবি ভেসে ওঠে। এই প্রাকৃতিক ঘটনা সূর্য সারমেয় বা ভৌতিক সূর্য’ নামে পরিচিত।
সামাজিকমাধ্যমে একজন লিখেছেন– এগুলো আসলে সবই সূর্যের প্রতিচ্ছবি। আরেকজন বলেন, এটি একটি সানডগ, হুইপ্পি!
Related News
৫৭ বছর বয়সে ৫৮ সন্তানের বাবা
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের উরুজগান প্রদেশের ৫৭ বছর বয়সী মোহাম্মদ সাদিক ৫৮ সন্তানের ভরণপোষণ করতে গিয়েRead More
মিলনের পর সঙ্গীকেই খাবার বানায় যে স্ত্রী!
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৮ অক্টোবর, বিশ্ব অক্টোপাস দিবস। সমুদ্রের রহস্যময় প্রাণীদের মধ্যে অক্টোপাস বরাবরইRead More



Comments are Closed