ইউপি সদস্যের নেতৃত্বে পঞ্চম শ্রেণির ছাত্রীকে বিয়ে!
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে নোটারী পাবলিক কর্তৃক পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে জোরপূর্বক বাল্য বিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে নরসিংদী জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগি পরিবার। অভিযোগ পত্রের অনুলিপি নরসিংদী জেলা আইনজীবী সমিতি ও নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সভাপতির বরাবর প্রেরণ করা হয়।
পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের কিশোরীর বাবা-মা অভিযোগ করে বলেন, তাদের ১২ বছরের মেয়ে স্থানীয় শানসাইন মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রী। গত শুক্রবার রাতে পরিবারের লোকজনদের সাথে পাশের এক বাড়িতে ওয়াজ শুনতে যায় কিশোরী। সেখান থেকে ফেরার পথে পলাশেরচর গ্রামের আব্দুল বাছেদের ছেলে সম্রাট একই গ্রামের নয়ন ও আকরাম মেয়েটিকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে সম্রাট নিজবাড়িতে আটকে রেখে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে।
সূত্রে জানা যায়, কিশোরীকে ধর্ষণের পর পরিবার আইনের আশ্রয় নিতে গেলে স্থানীয় ইউপি সদস্য মনিরুজ্জামান আজাদের নেতৃত্বে মদন মিয়া ও আওলাদ আপোষ মীমাংসার নামে মেয়েটিকে গত (১৬ ফেব্রুয়ারি) নোটারী পাবলিক কার্যালয়ে নিয়ে যায়। সেখানে তার বয়স বেশি দিয়ে মেয়েটির থেকে জোরপূর্বক স্বাক্ষর নিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। পরে ১৩ ফেব্রুয়ারি পরিবার জানতে পায় নোটারী পাবলিকে বিয়ের অনুমোদন দিয়েছে।
মেয়েটির মা আসমা বেগম বলেন, আমরা অশিক্ষিত গরীব ও অসহায় মানুষ। আমাদের যে সর্বনাশ হয়েছে আমরা এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার চাই। তাই প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য জেলা প্রশাসকের দারস্থ হয়েছি।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed