Main Menu

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় চান বিবি (৫৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কাদমা গ্রামের আব্দুল জব্বার মিয়ার স্ত্রী।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বিজনা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে বিজনা ব্রিজের নিচে পড়ে গেলে চান বিবিসহ অটোরিকশার আরো এক যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার চান বিবিকে মৃত ঘোষণা করেন।

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed