‘জঙ্গি শামীমাকে বাংলাদেশ গ্রহণ করবে না’
বৈশাখী নিউজ ২৪ ডটকম: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আইএসের সাথে জড়িত ব্রিটিশ নাগরিক শামীমাকে বাংলাদেশ গ্রহণ করবে না। তার সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। তার পিতা-মাতাও ব্রিটিশ নাগরিক। সে কখনোই এদেশে আসেনি। শামীমা যদি বাংলাদেশে আসতে চান, আমরা কোনোভাবেই তাকে আসতে দেবো না। তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এই ধরণের জঙ্গি বাংলাদেশে গ্রহণযোগ্য নয়।
শুধু শামীমা নয় জঙ্গি সংশ্লিষ্ট কাউকেই এদেশে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন মন্ত্রী।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট নগরীর মানিকপীর রোডের একটি কমিউনিটি সেন্টারে মোয়াজ্জেম ফাতেমা ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আরেক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনে থাকা কোনো বাংলাদেশী এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত নন। এটা একটা সুখবর। চীন ফেরত ১৭১ জনের জায়গা হয়েছে আমাদের হজ ক্যাম্পে। আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করছি। চীনে অবস্থানরত অবশিষ্ট বাংলাদেশি শিক্ষার্থীদেরকে পর্যায়ক্রমে দেশে আনার ব্যবস্থা করা হবে।
এ সময় ররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, দেশের গৃহহীনদের নোয়াখালীর ভাসানচরে পাঠানোর কথা ভাবা হচ্ছে। সেখানে বিশাল আয়োজনে কাজ হয়েছে। আর ভাষানচরের পরিবেশও অনেক সুন্দর, সেখানে রোহিঙ্গা না পাঠিয়ে বিকল্প কিছু ভাবা উচিত বলেও জানান মন্ত্রী।
এ সময় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
Related News
সিলেটে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর চৌকিদেকির ব্রিটানিয়া সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবি শিক্ষার্থী দীপাঞ্জনRead More
সিলেট নগরীতে রিক্সা চালকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর পশ্চিম পীর মহল্লা এলাকা থেকে শিবলু আহমেদ খান (৩৫) নামেরRead More



Comments are Closed