রাজনগরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
রাজনগর প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগরে নিমাই দাস (৩৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার ফতেহপুর ইউনিয়নের অন্তেহরি গ্রাম থেকে নিহতের লাশ উদ্ধার করে মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে।
এব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফতেহপুর ইউনিয়নের অন্তেহরি গ্রামের মৃত নিপেন্দ্র দাসের ছেলে নিমাই দাস গত দুই বছর থেকে মানসিক ভারসাম্যহীন ছিল। শুক্রবার রাতে খাওয়া দাওয়া শেষে পরিবারের সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। শনিবার সকালে নিমাই দাসের বড় ভাই নিশি দাস কাজে যাওয়ার জন্য নিমাই দাসকে জাগাতে গেলে ঘরের দরজা খোলা দেখতে পান। এসময় তাকে অনেক খোঁজাখোঁজি করলে বাড়ির গরু ঘরের পূর্বে একটি গাছের সঙ্গে গামছা দিয়ে ঝোলানো অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মৌলভীবাজার মর্গে পাঠান।
এব্যাপারে নিহতের ভাই বাদী হয়ে রাজনগর থানায় অপমৃত্যুর মামলা করেছেন। নিহত নিমাই দাসের দুটি শিশু সন্তান রয়েছে।
রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে।
Related News
শ্রীমঙ্গলে হাসপাতাল নিয়ে সংবাদ, সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশRead More
বড়লেখায় ৫ ভরি স্বর্ণালংকারসহ ‘জিন্নী হুজুর’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় অসুস্থ ছেলেকে সুস্থ করার আশ্বাস দিয়ে এক নারীর কাছ থেকেRead More



Comments are Closed